রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
যশোর

যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু

যশোর প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যান্য রাজনৈতিক দলও তাদের কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে আগ্রহী হবে।

প্রতিমন্ত্রী আজ যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রাথমিকভাবে কার্যালয়টিতে দুই কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে। এ ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ কার্যালয়ের চাহিদা পূরণের জন্য যথেষ্ট হবে বলে আশা করা হচ্ছে। চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আগামী গ্রীষ্মের আগেই দেশে সৌরবিদ্যুতের মাধ্যমে ন্যূনতম তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের আশা করছে সরকার।

সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধনকালে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিমন্ত্রী শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি ও এ উপলক্ষে নির্মিত মঞ্চও পরিদর্শন করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581