রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
সারাদেশ

ধর্ম-বর্ন নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহবান———আফরোজা খান রিতা

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজ খবর নেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করারও আহ্বান জানান তিনি। বুধবার(২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন,সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান মিঠু, সিংগাইর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম ভূইয়া জয়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581