রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
সারাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিমছড়ির মেরিনা রিসোর্টে ওঠা পাঁচ বন্ধু বিকেলে পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের প্রবল স্রোতে পাঁচজনই ভেসে যান। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। অপর একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া পর্যটকের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। তাঁরা কয়েকজন বন্ধু মিলে ছুটিতে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন। তবে কতজন নিখোঁজ রয়েছেন এবং কতজনকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর নিখোঁজ পর্যটকদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581