রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
আন্তর্জাতিক

মক্কায় আকস্মিক বন্যায় শিশুর মৃত্যু, নিখোঁজ আরও একজন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যার পানির স্রোতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু স্রোতে ভেসে যায়। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপর শিশুর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভারী বৃষ্টিপাতের পর সৃষ্ট পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা একজন শিশুকে জীবিত উদ্ধার করেন। পরে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ শিশুটির সন্ধানে মক্কার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। একই সঙ্গে বৈরী আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নাগরিক, প্রবাসী ও দর্শনার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সিভিল ডিফেন্স জানিয়েছে, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার স্রোত অত্যন্ত দ্রুতগতির ও বিপজ্জনক হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে নদী, উপত্যকা, পানিপ্রবাহের চ্যানেল এবং নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া দুর্ঘটনা এড়াতে সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581