রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

কুমিল্লার মুরাদনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

রাজনীতি ডেস্ক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা এলাকার ২২টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় সমর্থনপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন দলটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, আগামী ২৬ অক্টোবর বিকেলে বাঙ্গরার আকুবপুর ইউনিয়নের আমতলী বাজারসংলগ্ন এনসিপির কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে সাক্ষাৎকার নেবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলীয় সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, রাজনৈতিক পরিচয় এবং জনবান্ধব কর্মসূচির বিস্তারিত তথ্যসহ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থনপ্রত্যাশীদের বাছাইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট পোস্টে জানানো হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581