মধুমতি ডেস্ক
খুলনা মহানগর যুবদলের অন্তর্গত ২৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় ২৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শেখ শাহরিয়ার সাদী’র সভাপতিত্বে এবং সদস্য মো. ইয়াসির আরাফাত লিটন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডেএ’র চেয়ারম্যান এ্যাড. এস এম শফিকুল আলম মনা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আজিজ সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ এবং খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কদের মধ্যে মো. কামাল হোসেন, আমিন আহমেদ মিঠু সহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুদৃঢ় করতে সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

