রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
রাজনীতি

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, সাতটি পদ বিলুপ্ত

রাজনীতি ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়েছে। নতুন কমিটিতে সাতটি সাংগঠনিক পদ বিলুপ্ত করার পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হয়।

বিলুপ্ত করা সাতটি পদ হলো মুখ্য সমন্বয়ক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক। আগের কমিটিতে এসব পদে দায়িত্ব পালন করছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবদুল হান্নান মাসউদসহ অন্য নেতারা।

নতুন কমিটিতে আগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া আগের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভাকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ছয়জনকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। আগের কমিটিতে সম্পাদকীয় পদ না থাকলেও নতুন কমিটিতে ৩২টি সম্পাদকীয় পদ রাখা হয়েছে। এসব পদের বিপরীতে এক বা দুজন করে সহ-সম্পাদক রয়েছেন। পাশাপাশি আরও ১৯ জন সহ-সম্পাদক, ৫৮ জন সদস্য এবং ১১ জন সাংগঠনিক সম্পাদককে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটিতে যুক্ত হয়েছেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি এ কে ফ্লোরা এবং বিএনপির বহিষ্কৃত নেতা ও এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। গত এপ্রিলে এনসিপিতে যোগ দেওয়া এ দুজনকেই যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় পার্টির সাবেক উপদেষ্টা তারেক এ আদেলকেও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ২১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি নিয়ে যাত্রা শুরু করে এনসিপি। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে কমিটিতে সংযোজন-বিয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় এবার ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করল দলটি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581