রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে প্রথম নারী দপ্তর সম্পাদক সাদিয়া

রাজনৈতিক রিপোর্টারঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা। দেশের মূলধারার রাজনীতিতে প্রথম নারী দপ্তর সম্পাদক হয়েছেন তিনি। এর আগে দেশের মূলাধারার কোন রাজনৈতিক দলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পাননি কোন নারী। শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সাদিয়া ফারজানা দিনার বাড়ি রংপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের সাবেক ছাত্রী। জানা যায়, সাদিয়া ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও আবরার ফাহাদ হত্যার প্রতিবাদসহ বিভিন্ন ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র প্যানেলের কবি সুফিয়া কামাল হল সংসদকে বিজয়ী করার পেছনে অন্যতম ভূমিকা রাখেন।চব্বিশের গণ-অভ্যুত্থানের পর এনসিপির নারীবিষয়ক সম্পাদক এবং পরবর্তী সময়ে দলটির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাদিয়া। সর্বশেষ তিনি ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্যসচিবের পাশাপাশি দলের দপ্তরের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581