রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
রাজনীতি

কোরআনের শিক্ষায় যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের

রাজনীতি ডেস্ক:

পবিত্র কোরআনের শিক্ষা ধারণ করে সমাজ পরিচালনায় যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ মাসব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র কোরআন মানবতার জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। কোরআন শুধু বুকে ধারণ করলেই হবে না, এর শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের প্রস্তুতিও নিতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাজের মসজিদগুলোর ইমাম ও আলেম-ওলামারা নেতৃত্বে এলে সমাজ থেকে অনিয়ম, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581