রাজনীতি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পারা) পদে মনোনীত হয়েছেন খুলনার কৃতী সন্তান তানজিল মাহমুদ।
দলটির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় খুলনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। নতুন দায়িত্বের মাধ্যমে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে দলের সাংগঠনিক যোগাযোগ ও সমন্বয় কার্যক্রমে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
খুলনার সন্তান হিসেবে জাতীয় পর্যায়ের একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্বে তাঁর এই অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা করছেন, নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে অবদান রাখবেন।উল্লেখ্য, এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে তাঁর এই মনোনয়ন দলটির সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

