রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

নগরীতে এক মুদি দোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি

খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া এলাকায় আকাশ কুন্ডু (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ টুটপাড়া ক্রসরোড গাছতলা মন্দিরের সামনে নিজের দোকানে বসে থাকা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। একই দিন সকালে জেলার তেরখাদা উপজেলায় গুলিবিদ্ধ হন যুবদলের এক নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় দক্ষিণ টুটপাড়া ক্রসরোড গাছতলা মন্দিরের সামনে নিজের মুদি দোকানে বসে ছিলেন আকাশ কুন্ডু। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তাঁর তলপেটে গুলি লাগে।

গুলির শব্দ ও চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, গুলিবিদ্ধ আকাশ কুন্ডুকে স্থানীয় লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গুলিবিদ্ধ আকাশ একজন মুদি ব্যবসায়ী। ঘটনার তদন্ত চলছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581