রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
রাজনীতি

৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে এনসিপি

রাজনীতি ডেস্ক:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে। কণ্ঠশিল্পী ও বিএনপির সাংস্কৃতিক অঙ্গনের কর্মী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। একজন পরিচিত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপির এই মুখপাত্র বলেন, যিনি নিজের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, তিনি সারা দেশের মানুষের নিরাপত্তা দিতে সক্ষম কি না, তা বিবেচনা করা প্রয়োজন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম কাউকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ বলেন, জ্বালানি তেলের দাম থেকে শুরু করে বাজারের বিভিন্ন পণ্যের মূল্য বেড়েছে। অনেক পণ্যের দাম ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। অথচ সাধারণ মানুষের আয় ও বেতন সেই অনুপাতে বাড়েনি।

তিনি বলেন, শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে প্রতি কেজি টমেটো ২০০ টাকায় বিক্রি হতে দেখেছেন তাঁরা। তাঁর ভাষ্য, একসময় এই দামে ব্রয়লার মুরগি পাওয়া যেত।

আসিফ মাহমুদ আরও বলেন, ৫ আগস্টের পর এবং বিশেষ করে নির্বাচনের পর গড়ে ওঠা সিন্ডিকেটগুলো ভেঙে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে নিত্যপণ্য নিশ্চিত করতে হবে। বাজার নিয়ন্ত্রণে অভিযানের নামে অনিয়ম বা অর্থ লেনদেনের অভিযোগ থাকলে সেগুলোরও স্বচ্ছ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

দেশে চাঁদাবাজির বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির মুখপাত্র। তিনি বলেন, চাঁদাবাজি এখন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এমনকি গবাদিপশুর খাবারের ঘাস নিয়েও চাঁদা দাবি এবং চাঁদা না দিলে ঘাসে বিষ মেশানোর মতো ঘটনার অভিযোগ রয়েছে।

সরকারকে সতর্ক করে আসিফ মাহমুদ বলেন, জনগণের ধৈর্যেরও সীমা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন খাতের অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে মানুষের ক্ষোভ আরও বাড়বে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581