রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
সারাদেশ

নওগাঁর রাণীনগরে চেতনানাশক স্প্রে করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে চেতনানাশকজাতীয় পদার্থ স্প্রে করে স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ সময় চোরদের দেখে ফেলায় বাড়ির এক গৃহবধূকে মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার সিলমাদার গ্রামে ফিরোজ মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফিরোজ মণ্ডল জানান, গভীর রাতে চোরেরা তাঁর দোতলা বাড়ির জানালা দিয়ে প্রবেশ করে। এরপর সিঁড়ি বেয়ে বাড়ির ভেতরে ঢুকে গলার হার, হাতের চুড়ি, কানের দুল ও পায়ের নূপুরসহ প্রায় এক ভরি এক আনা স্বর্ণালংকার, সাত ভরি রুপার গহনা এবং নগদ এক লাখ টাকা চুরি করে। এ ছাড়া একটি ফুটবল ও এক জোড়া জুতাও নিয়ে যায় তারা।

তিনি জানান, তাঁর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে বাড়ির ভেতরে অপরিচিত লোকজন দেখতে পান। এ সময় চোরেরা তাঁকে মারধর করে পালিয়ে যায়।

ফিরোজ মণ্ডল আরও জানান, তিনি আবাদপুকুর বাজারে রাতের পাহারাদার হিসেবে কাজ করেন। রাতে বাড়িতে না থাকার সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁর ধারণা। তাঁর দাবি, চোরেরা সুগন্ধিযুক্ত চেতনানাশকজাতীয় কোনো পদার্থ স্প্রে করেছিল। এতে বাড়ির অন্য সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, চুরির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581