রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
সারাদেশ

পটিয়ায় আজ আবদুছ ছালাম সওদাগরের ১৮তম মৃত্যুবার্ষিকী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আবদুছ ছালাম সওদাগরের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ অক্টোবর রবিবার বাদে জোহর পটিয়া আদালত জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মরহুম আবদুছ ছালাম সওদাগর পটিয়া আদালত জামে মসজিদ, স্টেশন জামে মসজিদ ও ছদুতালুকদার জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি মালিয়ারা নুরিয়া রজবিয়া মাদ্রাসার ভূমিদাতা হিসেবে ধর্মীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এ উপলক্ষে মরহুমের সন্তান ও আলহাজ্ব আবদুছ ছালাম- নুর ফাউন্ডেশন, পটিয়ার চেয়ারম্যান মো. শফিকুল আলম বশর সবার কাছে দোয়া কামনা করেছেন।

তিনি মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581