স্টাফ রিপোর্টার
খুলনার খালিশপুরে একটি মুদি দোকানে আগুন দিয়ে মালামাল পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাসসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় হাবিবুর রহমান বিশ্বাস, আশিকুর রহমান অশোক ও অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করে আদালতে নালিশি মামলা করেছেন দোকান মালিক খাদিজা।
আগুনে প্রায় ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে। মামলার আরজি অনুযায়ী, গত ৯ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে খালিশপুর থানার কাদের সরদারপাড়া পোর্ট কলোনি বন্ধ গেট এলাকায় ‘আজাদ স্টোর’ নামের দোকানটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দোকানটির মালিক হাবিবুর রহমান বিশ্বাস ও আশিকুর রহমান অশোকসহ অন্যদের বিরুদ্ধে দলবদ্ধভাবে দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন।
বিরোধের জেরে আগুন দেওয়ার অভিযোগ আদালতে দাখিল করা নালিশি আবেদনে বাদী উল্লেখ করেন, তিনি একটি ছোট মুদি দোকান পরিচালনার পাশাপাশি পাশের একটি জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করেন। এসব কাজের আয় দিয়েই তাঁর পরিবারের জীবিকা চলে। অভিযুক্তদের সঙ্গে তাঁর বিরোধের বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ এবং আগুন দেওয়ার পেছনে এর ভূমিকা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মামলার আবেদনে কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও বাদীর পরিচিত ব্যক্তিরা রয়েছেন বলে নালিশি আবেদনে দেখা যায়।
বাদী আদালতের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার চেয়েছেন।বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আমলী আদালত সন্তুষ্ট হয়ে নালীশি আবেদনের শুনানি শেষে সংশ্লিষ্ট খালিশপুর থানাকে এফ আই আর গ্রহণের নির্দেশ দেন ।
খালিশপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মুদি দোকানে আগুন দিয়ে মালামাল পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাসসহ কয়েকজনের বিরুদ্ধে। মামলা নং ১৭. ১০/২৬।

