রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে ● সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
খুলনা বিভাগ

তেরখাদায় তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি হেলাল

খুলনা প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে খুলনার তেরখাদা উপজেলায় তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

বৃহস্পতিবার সকালে উপজেলার গাউজভেড়ী ও হাড়িখালিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে বাঁচিয়ে রাখার উদ্যোগও নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে তালের চারা রোপণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, হেড অব নিউজ ইলিয়াস হোসেন, প্রকৌশলী মো. শফিকুল ইসলাম হাওলাদার, বিভাগীয় বন কর্মকর্তা এজিএম হাসানুর রহমান, তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান, ইকরাম হোসেন জমাদ্দার, জাবের হোসেন মল্লিক, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ূন কবির, মো. বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু, শেখ আজিজুর রহমান আজিবার, এস কে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, মোবাশ্বের আলম, এস এম ইমদাদুল হক, খান গিয়াস উদ্দিন ও ফেরদাউস মোল্লা।

আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী ও সদস্যসচিব শামীম আহমেদ রমিজ, ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর এবং কৃষকদলের আহ্বায়ক মো. রাজু চৌধুরী ও সদস্যসচিব সাবু মোল্লা। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, ইমাম, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ

তালের চারা রোপণ কর্মসূচি শেষে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ইউএনও তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581