রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ এইচএসসি পাস করলেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি শাহজাহান খানের ছেলে ● বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস উদযাপন, বিতরণ করা হলো যুবঋণের চেক ● ওয়ার্ডে যুব কমপ্লেক্স নির্মাণ করতে চান কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান আরজু ● খুলনায় জাতীয় যুব দিবস পালিত, ১৬ জনের মাঝে সাড়ে ১৬ লাখ টাকার ঋণ বিতরণ ● খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর শুটার গ্রেপ্তার
খুলনা বিভাগ

এইচএসসি পাস করলেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি শাহজাহান খানের ছেলে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। ছেলের এ সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাবা শাহজাহান খান।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হয় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। মাহি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।

ছেলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে শনিবার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন শাহজাহান খান। সেখানে ছেলের একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

ছেলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহজাহান খানের শুভেচ্ছাবার্তাটি ছড়িয়ে পড়ে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581