সোমবার, ২ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ সোনারগাঁওকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এআইইউবি ● যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৩২৫ ● সোনাডাঙ্গায় ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ ● টাঙ্গাইলে চোরাই অটোরিকশাসহ ৪ জন গ্রেপ্তার ● জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী
সারাদেশ

টাঙ্গাইলে চোরাই অটোরিকশাসহ ৪ জন গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের এলেঙ্গায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। এ সময় একটি পিকআপ, ১০টি ব্যাটারি, নগদ ১৯ হাজার ৫০০ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার মশিউর রহমান (৩২) ও রাজিব (২১) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার সাদেক (৩৫) ও মামুন মিয়া (২৩)।

পুলিশ জানায়, শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টা ৫৮ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, রাজধানীর মুগদা থানা এলাকা থেকে হারুনুর রশিদ রতন (৪৭) নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে একটি পিকআপে করে যমুনা সেতুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

খবর পেয়ে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায়।

রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে ঢাকা মেট্রো-ন-১২-৬০৫৮ নম্বরের একটি পিকআপে অটোরিকশাটি দেখতে পেয়ে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় পিকআপে থাকা চালক ও সহযোগীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, পিকআপে থাকা অটোরিকশাটি রাজধানীর মুগদা এলাকা থেকে চুরি করে রংপুরে নিয়ে যাচ্ছিলেন তাঁরা।

মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, অভিযানে একটি পিকআপ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১০টি ব্যাটারি, নগদ ১৯ হাজার ৫০০ টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, একটি রিয়েলমি স্মার্টফোন ও দুটি সিম্ফনি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার চারজনকে রোববার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581