রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

পটিয়ায় দক্ষিণ জেলা এলডিপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নবগঠিত দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছে পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপির নেতা-কর্মীরা।

১৭ অক্টোবর (শনিবার) পটিয়ার ‘দি কিং অব পটিয়া’ কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি (সাবেক চেয়ারম্যান) লিয়াকত আলী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতারুল আলমকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতা-কর্মীরা।
পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক নাদেরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব আলী, পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম, চন্দনাইশ উপজেলার সিনিয়র সহ-সভাপতি জসিম হায়দার, যুগ্ম সম্পাদক শামসুল আলম ও এডভোকেট ইকবাল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম, পটিয়া পৌরসভার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন সওদাগর, আবদুর রশিদ, পৌর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বেলাল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, সহ সম্পাদক টিপু সুলতান, বড়লিয়া ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ এবং যুবনেতা মোজাম্মেল হক, শাহজাদা মিয়া ও আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক দৃশ্যপটে গুণগত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বীর মুক্তিযোদ্ধা ডক্টর অলি আহমদ বীর বিক্রম এলডিপি গঠন করেছেন। দেশের আপামর জনসাধারণের ‘ভোট ও ভাত’-এর অধিকার রক্ষা, মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং দেশে টেকসই সুশাসন নিশ্চিত করাই এলডিপির মূল লক্ষ্য।

সভায় বক্তারা দেশের চলমান পরিস্থিতিতে সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করতে এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদের হাতকে আরও শক্তিশালী করার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংবর্ধনা সভায় দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581