খুলনা প্রতিনিধি:
খুলনায় ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় মশক নিধন ও জনসচেতনতা তৈরিতে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর যুবদল। এর অংশ হিসেবে নগরীর ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে গল্লামারী এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার বিকেলে গল্লামারীর বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় ফগার মেশিন এবং স্প্রে মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রম চালানো হয়। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধের পাশাপাশি পরিচ্ছন্নতা ও সচেতনতার বিষয়ে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনি এবং নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন, রাকিবুল ইসলাম রাকিব, আমিনুল ইসলাম মিঠু ও অ্যাডভোকেট বজলুর রহমান রাজা।
এ সময় সদর থানা যুবদলের মুজাহিদুল ইসলাম টনি, ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম সবুজ, সদস্য সচিব আশিকুর জামান বাবু, যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, ইলিয়াস শেখ, সবুজ হোসেন, পারভেজ হোসেন, আল এমরান বাবু, সদস্য সাইফুল ইসলাম হাফিজুল, মানিক মল্লিক, হোসাইন আহমেদ সুমন, আমিনুল ইসলাম মিন্টু, আব্দুর রাজ্জাক, জাহিদুল ইসলাম টোটন, মহাসিন শেখ, শামীম গাজি স্বাধীন, গোলাম হোসেন রাজু, রিপন হাওলাদার, মো. সেন্টু, পারভেজ শেখ এবং ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. হাসিবুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল শেখ, আলমগীর হোসেন, মহিলা দলের সভানেত্রী লায়লা বেগম, কাকলি খান, মিনা, ফরিদা ও তন্নি বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মশক নিধন কার্যক্রমে অংশ নেন।
মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

