বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
ধর্ম ও জীবন

মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসায় নতুন শর্ত, প্রতিবারই লাগবে প্যাকেজ ও পারমিট

ধর্ম ও জীবন ডেস্ক:

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই ইচ্ছামতো বারবার সৌদি আরবে প্রবেশ করা যাবে না। প্রতিটি সফরের আগে অনুমোদিত ওমরাহ সেবা প্যাকেজ বুকিংয়ের পাশাপাশি নতুন করে ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের সৌদি আরবে প্রতিবার প্রবেশের আগে ‘নুসুক’ প্ল্যাটফর্মে নিবন্ধিত অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সংশ্লিষ্ট সফরের জন্য নতুন সার্ভিস প্যাকেজ নিতে হবে। একই সঙ্গে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে হবে ওমরাহ পালনের নির্ধারিত পারমিট।

ভিসা এক বছর, অবস্থান সর্বোচ্চ ৯০ দিন

জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ে ভিসাধারী একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে পুরো ভিসার মেয়াদ মিলিয়ে সৌদিতে অবস্থানের মোট সময় কোনোভাবেই ৯০ দিনের বেশি হতে পারবে না।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি সফরের জন্য নেওয়া সার্ভিস প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না। এছাড়া ওমরাহ পারমিটে নির্ধারিত তারিখ এবং সার্ভিস প্যাকেজে উল্লেখ করা তারিখ একই হতে হবে।

প্রথমবার প্রবেশেও প্রক্রিয়া বাধ্যতামূলক

শুধু পরবর্তী সফর নয়, প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। ভিসার আবেদন করার আগে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। এরপর ভিসা আবেদনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

সৌদি আরবে যাত্রার আগে সংশ্লিষ্ট ভ্রমণকারীর যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত পূরণের বিষয়টি যাচাই করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

প্রবেশ ও প্রস্থানের তথ্য থাকবে নজরদারিতে

সৌদি আরবে পৌঁছানোর পর ভিসাধারীর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। দেশ ছাড়ার সময় সেই তথ্য আবার হালনাগাদ করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী ৯০ দিনের অনুমোদিত সময়ের মধ্যে কতদিন সৌদিতে অবস্থান করেছেন এবং তার হাতে আর কতদিন রয়েছে, তা নির্ভুলভাবে হিসাব করা হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মতে, ওমরাহ পালনকারীদের যাতায়াত ও ইবাদতের সময়সূচি আরও সুশৃঙ্খল করা এবং পুরো প্রক্রিয়াকে সহজ ও নিয়ন্ত্রিত রাখতেই এই নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

ফলে মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের জন্য ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিটি সফরকে আলাদাভাবে নির্ধারিত সেবা প্যাকেজ ও পারমিটের আওতায় সম্পন্ন করতে হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493