বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতা-ভিত্তিক শিক্ষা কার্যক্রমের কর্মপরিকল্পনা

খুলনা প্রতিনিধি:


খুলনার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন দক্ষতায় সমৃদ্ধ করতে জীবন দক্ষতা-ভিত্তিক শিক্ষা (LSBE) কার্যক্রমের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, খুলনা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা শহর এডিপির যৌথ উদ্যোগে এ কৌশলগত কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

২০২৭ সাল থেকে নির্বাচিত ৪০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞানীয়, আবেগিক ও সামাজিক জীবন দক্ষতা অর্জনে এ কর্মপরিকল্পনা ভিত্তি হিসেবে কাজ করবে।
কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, এডিপি ম্যানেজার সুরভী বিশ্বাস এবং টেকনিকাল স্পেশালিস্ট-শিক্ষা টনি উইলসন ডি’কস্তা।
পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারি ২০২৭ থেকে ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রচলিত পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন দক্ষতার ১০টি উপাদান অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ সময়সূচি ও কার্য-রূপরেখা প্রস্তুত করা হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নের আগে নির্বাচিত ৪০টি বিদ্যালয়ের নির্দিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রস্তুতির আওতায় আনা হবে। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই স্থানীয় প্রেক্ষাপট উপযোগী শিক্ষণ-শেখানো সামগ্রী তৈরি, মুদ্রণ ও বিদ্যালয়গুলোতে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
শ্রেণিকক্ষে কার্যক্রম শুরুর আগে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে ২০২৬ সালের শেষভাগে প্রশিক্ষণের আয়োজন করা হবে। পাশাপাশি ২০২৭ সালে প্রতি তিন মাস অন্তর কর্মসূচির বাস্তবায়ন ও গুণগত মান পর্যালোচনার জন্য শিক্ষা কর্মকর্তা ও কারিগরি অংশীদারদের সমন্বয়ে একটি যৌথ পর্যবেক্ষণ সেল গঠন করা হবে। এছাড়া শিক্ষার্থীদের বাড়িতেও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক-শিক্ষক সভায় পরিচিতিমূলক সেশনের আয়োজন করা হবে। এর মাধ্যমে অভিভাবক ও স্কুল ব্যবস্থাপনা কমিটিকে (সিএমসি) কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।


অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে কর্মসূচিটি জাতীয় প্রাথমিক শিক্ষার লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493