রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খুলনা বিভাগ

আজগড়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন ইলিয়াস মোল্লা

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলার ১ নম্বর আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি নেতা মো. ইলিয়াস মোল্লা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের টিএনটি চত্বরে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলীর কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

এর আগে আজগড়া ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে আসেন ইলিয়াস মোল্লা। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইলিয়াস মোল্লা আজগড়া বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয়। দলের বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ ছাড়া স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে এলাকায় তার পরিচিতি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে ইলিয়াস মোল্লা বলেন, দল তাকে মনোনয়ন দিলে আজগড়া ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চান। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখাই তার লক্ষ্য।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন ইলিয়াস মোল্লা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581