বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
বিনোদন

৩১ বছরের দাম্পত্যে ভালোবাসার নতুন অঙ্গীকার, মৌসুমীকে আবেগঘন বার্তা ওমর সানীর

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী পেরিয়ে গেলেন দাম্পত্য জীবনের ৩১ বছর। বিশেষ এই বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ঘিরে ভালোবাসা, কৃতজ্ঞতা ও আজীবন একসঙ্গে থাকার প্রত্যাশা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগময় বার্তা দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মৌসুমীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত। আমিন।”

পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপক সাড়া পড়ে। পাঁচ ঘণ্টার মধ্যে এতে প্রায় ৫৩ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা হয়। মন্তব্যের ঘরে অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানিয়ে এই তারকা দম্পতির দীর্ঘ ও সুখী দাম্পত্যজীবন কামনা করেন।

ওমর সানী ও মৌসুমীর পরিচয়ের শুরু নব্বইয়ের দশকের শুরুতে। ১৯৯২ সালে প্রথম দেখা হলেও, ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। সেই বন্ধুত্বই ধীরে ধীরে রূপ নেয় প্রেমে।

যদিও সবার জানা মতে ১৯৯৫ সালের ২ আগস্ট জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, বাস্তবে তারও কয়েক মাস আগে ৪ মার্চ দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে গোপনে বিয়ে করেছিলেন তারা। অভিনয়জীবনে সম্ভাব্য প্রভাব এড়াতে বিষয়টি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল।

বর্তমানে কর্ম ও ব্যক্তিগত কারণে এই তারকা দম্পতি দুই দেশে অবস্থান করছেন। ওমর সানী বাংলাদেশে থাকলেও মৌসুমী প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। এই দূরত্বকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও সেসবকে বারবার ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ওমর সানী। তার ভাষ্য, পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার বন্ধন এখনও আগের মতোই অটুট।

৩১তম বিবাহবার্ষিকীতে ওমর সানীর প্রকাশ করা আবেগঘন বার্তা যেন আবারও প্রমাণ করল সময়, দূরত্ব কিংবা গুঞ্জন কোনো কিছুই তাদের দীর্ঘদিনের সম্পর্কের দৃঢ়তাকে নড়বড়ে করতে পারেনি।

তিন দশকেরও বেশি সময়ের এই দাম্পত্যজীবন আগামী দিনেও একইভাবে ভালোবাসা, শ্রদ্ধা ও পারস্পরিক আস্থায় এগিয়ে যাবে এমন প্রত্যাশাই ভক্তদের।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493