বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

ইরান-কাতার বৈঠকে আঞ্চলিক শান্তি ও হরমুজে নৌ-চলাচল নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও কাতারের চলমান দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও চলমান উত্তেজনা প্রশমনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক আগ্রাসনের পর গত কয়েক মাসে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে কাতার যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, বৈঠকে সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই পক্ষ আঞ্চলিক উত্তেজনা কমানো, সংকট নিরসনে সংলাপের পরিবেশ তৈরি এবং স্থিতিশীলতা জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে মতবিনিময় করেছে।

বৈঠকে হরমুজ প্রণালির মধ্য দিয়ে সাময়িকভাবে একটি যৌথ নৌ-চলাচল করিডর প্রতিষ্ঠার প্রস্তাবিত ধাপভিত্তিক কাঠামো নিয়েও আলোচনা করেন আল থানি ও আরাগচি।

এ সময় কাতারের প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও অবাধ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও কাতারের এই বৈঠক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা জোরদার এবং গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493