বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

তুরস্কে প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয় যুদ্ধবিমান এফ-১৬

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে নিয়মিত প্রশিক্ষণ মিশনে থাকা একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগেই নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন পাইলট।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট নিরাপদে বের হয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স পাঠানো হয়। তুরস্কের সংবাদমাধ্যম এনটিভির সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

এখনও যুদ্ধবিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার পরিস্থিতি ও কারিগরি বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493