বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

হরমুজ ঘিরে উত্তেজনা বাড়ছে, হামলা হলে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর নিজেদের প্রতিরক্ষা অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, এতদিনের আত্মরক্ষামূলক অবস্থানের পরিবর্তে প্রয়োজন হলে শত্রুপক্ষের বিরুদ্ধে সরাসরি ও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হবে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দেওয়ার পর তেহরানের পক্ষ থেকে এমন কঠোর অবস্থানের কথা জানানো হলো।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় যেকোনো কঠোর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ও প্রস্তুতি তাদের রয়েছে। দেশটির সামরিক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি বিবেচনায় আত্মরক্ষার সীমা ছাড়িয়ে সরাসরি প্রতিরোধমূলক বা পাল্টা আক্রমণের পথেও যেতে পারে ইরান।

ইরানের সামরিক মুখপাত্র আরও সতর্ক করে বলেছেন, দেশটির ওপর কোনো ধরনের সামরিক হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। একই সঙ্গে সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনায় দেশের সশস্ত্র বাহিনী ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তেহরান স্পষ্ট করে জানিয়েছে, কোনো বিদেশি সামরিক বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।

ইরানের অবস্থান অনুযায়ী, ওয়াশিংটন পূর্বে দেওয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালিকে ঘিরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার সম্ভাবনা কম। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493