বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় দুদকের দুই মামলায় গ্রামীণ ব্যাংকের চার সাবেক কর্মকর্তার সাজা

খুলনা ব্যুরো:

খুলনায় অর্থ আত্মসাতের পৃথক দুই মামলায় গ্রামীণ ব্যাংকের চার সাবেক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে দুই আসামিকে ৩০ বছর এবং অপর দুইজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) খুলনার বিভাগীয় স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাঃ আদীব আলী পৃথক মামলায় এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর এলাকার গ্রামীণ ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক রুনা লায়লা, সাবেক শাখা ব্যবস্থাপক মো. ইনছার আলী, সাবেক দ্বিতীয় কর্মকর্তা রণেশ বিশ্বাস এবং সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মমতাজ পারভীন।

দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের দুই মামলার পৃথক ধারায় শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে এ সাজা ঘোষণা করেন। মামলাগুলোতে অপরাধের ধরন ও সংশ্লিষ্ট ধারার ভিত্তিতে সাজায় ভিন্নতা রাখা হয়েছে।

রায় ঘোষণার সময় চার আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।

আদালতের এই রায়ের মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংকের ওই চার সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা অর্থ আত্মসাতের মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলো।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493