রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনা প্রতিনিধি:

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনা ধারণ করে সমাজের সব অনিয়ম, অবিচার ও অনাচার দূর করতে হবে। শিক্ষার্থীদের এসব মূল্যবোধ ধারণ করে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সোমবার দুপুরে নগর ভবনে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বছরটি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশন শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে।

তিনি বলেন, জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও তাঁর সাহিত্য-সংস্কৃতি সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও প্রতিভা অন্বেষণ এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এর আগে নজরুল বর্ষ উপলক্ষে খুলনা মহানগরীর বিভিন্ন কিন্ডারগার্টেন, প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠান, এবতেদায়ি, দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক’ ও ‘খ’ গ্রুপে নয়টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়গুলো ছিল নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, রচনা, উপস্থিত বক্তৃতা, ইসলামিক সংগীত/গজল এবং নজরুল সাহিত্যভিত্তিক একক অভিনয়।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতায় প্রতিটি বিভাগের প্রথম স্থান অর্জনকারীদের মধ্যে সোমবার পুরস্কার বিতরণ করা হয়। কেসিসি প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।

অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান।

নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে কেসিসির কর্মকর্তা-কর্মচারী ছাড়াও মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581