বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় যুব মহিলা লীগের সভাপতি আটক, থানায় সোপর্দ

খুলনা প্রতিনিধি:

খুলনায় কালীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতিমা হক রিক্তাকে আদালতপাড়া থেকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা।


বৃহস্পতিবার (২০ আগস্ট) খুলনা আদালতপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ফাতিমা হক রিক্তা এখনও নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম সংগঠিত করার সঙ্গে জড়িত এবং বিভিন্নভাবে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করছেন।
ঘটনার সময় জেলা যুবশক্তির খুলনা জেলা মুখ্য সংগঠক মিরাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে মিরাজুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রতিহত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।”


পরে স্থানীয় ছাত্র-জনতা ফাতিমা হক রিক্তাকে থানায় সোপর্দ করে। তবে তাকে আটকের কারণ, তার বিরুদ্ধে কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে, ফাতিমা হক রিক্তার রাজনৈতিক কর্মকাণ্ড ও নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পুলিশ বা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493