বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

অভয়নগরে ওয়ান শুটারগান-গুলিসহ তিনজন গ্রেপ্তার

যশোর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৩ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হালিমের মোড় এলাকায় জসীমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অভয়নগর উপজেলার ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আলামিন শেখ (২৮), বুইকরা এলাকার নেছার আলী খাঁর ছেলে বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার মোক্তার গাজীর ছেলে জুয়েল গাজী (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে আলামিন শেখের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার তিনজনকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493