বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

জিও-এনজিও’র মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা

নিজেস্ব প্রতিবেদক খুলনা:

জেলা পর্যায়ে সরকারি বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা রবিবার সকালে নগরীর নিরালা তামান্না টাওয়ারে ব্লাষ্ট খুলনার উপদেষ্টা এড, অশোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে অতিথি ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ আঃ করিম। ব্লাষ্ট খুলনার সমন্বয়কারী এড. ফাতেমা খন্দকার রীমার পরিচালনায় সভায় বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাজিয়া আফরিন সিদ্দীকী, মাসাসের প্রধান নির্বাহী শামীমা সুলতানা শীলু, আইআরভির প্রধান নির্বাহী মেরিনা যুথি, ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মাহমুদা খাতুন, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য খলিলুর রহমান সুমন, ওয়াল্ড ভিশন ১১নং ওয়ার্ড সভাপতি বৃষ্টি আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সাবেরা ইমরাজ নীলা, ওসিসির মোঃ মাসুদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, সমাজে বাল্য বিবাহ ক্রমে বাড়ছে। নোটারি পাবলিকের মাধ্যমে যে বিবাহের নাটক সাজানো হয় তার কোন বৈধতা নেই। বাল্য বিবাহ রোধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।সভায় যে যার সেবা মূলক কার্যক্রম তুলে ধরেন।

ব্লাষ্ট দরিদ্র মানুষকে বিনামূল্যে আইনী সহায়তা দিয়ে থাকে। এখানেই তাদের কার্যক্রম শেষ নয় তারা বাদীকে ব্লাস্ট অফিসে আসা-যাওয়ার খরচ পর্যন্ত বহন করে থাকে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493