বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় নতুন পুলিশ সুপার হিসেবে সরকার ওমর ফারুকের দায়িত্ব গ্রহণ

খুলনা ব্যুরো:

খুলনা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সরকার ওমর ফারুক। রোববার (২৩ আগস্ট) তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার মো. বাবুল হোসাইন হাওলাদার, সহকারী পুলিশ সুপার এম এম তারিক-উল্লাহ্, সহকারী পুলিশ সুপার শাহেদুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার নন্দী।

এ ছাড়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। নবাগত পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে খুলনা জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493