বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার বিকল্প নেই: এমপি হেলাল

খুলনা প্রতিনিধি:

খুলনা-২ আসনের সংসদ সদস্য ও খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জুলাই অভ্যুত্থানে দেশের আপামর জনতা অংশ নিয়েছিল। জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে হলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, মেধা, সততা ও দেশপ্রেমের ভিত্তিতে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হলেই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় নগরীর খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শাখা ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই কুইজ’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট হেলাল বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানাতে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শহীদদের রক্ত কোনো একক পক্ষের ইচ্ছায় বৃথা যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ প্রজন্ম তাদের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখবে।

খুলনা মহানগর ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি বলেন, তরুণ প্রজন্মকে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। তরুণ সমাজ ঐক্যবদ্ধ হলে দেশকে সোনার বাংলাদেশে পরিণত করা সম্ভব।

একই সঙ্গে একাডেমিক শিক্ষার পাশাপাশি তরুণদের নৈতিক ও আদর্শিক জ্ঞান অর্জনের আহ্বান জানান তিনি।

খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের সভাপতি জিহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম।

পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান, খুলনা মহানগর সভাপতি ও খালিশপুর থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন, কলেজ কার্যক্রম সম্পাদক হযরত আলী, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেসবাহ উদ্দিন এবং আব্দুর রহমানসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। ‘জুলাই কুইজ’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০০ জনকে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র, কোরআন, বইসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493