খুলনা প্রতিনিধি:
‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরের যুব ও ক্রীড়া বিভাগ। নগরীর ২১ নম্বর ওয়ার্ডের ভৈরব স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, আল মামুন মালিক, মিজানুর রহমান ও সাদ্দাম হোসেনসহ দলের স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাওলানা হাবিবুর রহমান, যিনি ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে পরিচিত। টুর্নামেন্টের সঞ্চালনায় থাকবেন শিপন সরদার।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জুলাইয়ের শহীদদের স্মৃতি ধারণের লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

