রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খুলনা বিভাগ

তেরখাদায় আওয়ামী লীগ নেতা বদরুল মোল্লা গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি:

খুলনার তেরখাদায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. বদরুল মোল্লাকে গ্রেপ্তার করে তেরখাদা থানা-পুলিশ।

গ্রেপ্তার বদরুল মোল্লা উপজেলার আদমপুর এলাকার মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে। তিনি তেরখাদা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বদরুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বদরুল মোল্লার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলমান অভিযানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

পুলিশ জানায়, বদরুল মোল্লার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে সোপর্দ করা হবে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581