বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

বাগেরহাটের মোরেলগঞ্জ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শহীদুল্লাহ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শহীদুল্লাহ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মো. শহীদুল্লাহ খুলনার তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মোরেলগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী শরণখোলা থানাতেও তিনি একসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. শহীদুল্লাহ বলেন, পানগুছি নদীর দুই তীরঘেঁষা এবং বীর মুক্তিযোদ্ধা রহিমুল্লাহর স্মৃতিবিজড়িত মোরেলগঞ্জ একটি গুরুত্বপূর্ণ ও বিস্তীর্ণ উপজেলা। সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এ জনপদ অতীতে সিডর, আইলা ও রেমালের মতো প্রাকৃতিক দুর্যোগের আঘাতও মোকাবিলা করেছে।

তিনি বলেন, প্রায় ৪৩৭ বর্গমাইল আয়তনের মোরেলগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সব ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নবাগত এই পুলিশ কর্মকর্তা।

মো. শহীদুল্লাহ বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে মানুষের আস্থার জায়গায় পরিণত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493