বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

নগরীর নিরালায় মুমূর্ষু অবস্থায় যুবক উদ্ধার, ঢাকায় লাইফ সাপোর্টে

খুলনা ব্যুরো:

খুলনা নগরীর নিরালা প্রান্তিকা এলাকায় গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকা অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আহত যুবক তামিম রহমান জিসান (২৫)। তিনি নগরীর সোনাডাঙ্গা থানার ছোট বয়রা মার্কেট রোড এলাকার বাসিন্দা। তার বাবা শাহিন শরীফ।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি নিরালা প্রান্তিকা এলাকার একটি ঘেরের পাড়ে মুমূর্ষু অবস্থায় তামিমকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় তার পরিচয় নিশ্চিত হয়। খবর পেয়ে তামিমের বাবা-মা হাসপাতালে এসে ছেলেকে শনাক্ত করেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়।

পরিবারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার একটি হাসপাতালে তামিম রহমান জিসানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

তবে তামিম কীভাবে গুরুতর আহত হলেন, তাকে কোথা থেকে ওই এলাকায় নেওয়া হয়েছিল কিংবা কারও হামলার শিকার হয়েছেন কি না—এসব প্রশ্নের এখনো নিশ্চিত উত্তর পাওয়া যায়নি। কে বা কারা তাকে আহত অবস্থায় সেখানে ফেলে গেছে, সে বিষয়টিও পরিষ্কার নয়।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তামিমের পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493