বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খুলনা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে কেক কাটা, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির শুরুতে কেক কাটা হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র, ছাত্রসমাজের ভূমিকা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মুশফিকুর রহমান বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী তাঁদের জন্য তাৎপর্যপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করে আসছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, খুলনার গণমানুষের নেতা ও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তরুণ ও ছাত্রসমাজকে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করে আসছেন। তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় ছাত্রসমাজকে সংগঠিত করে শিক্ষার্থীদের অধিকার ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ আরও সুন্দর ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে মুশফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানাবেন।

ছাত্রদল নেতা নূর মোহাম্মদ হৃদয় বলেন, ছাত্রসমাজ দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের অধিকার, সুন্দর শিক্ষার পরিবেশ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়। বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাদমান রহমান রকি বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার কথা জানান তিনি।

আহসান হাবিব বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। বৃক্ষরোপণ কর্মসূচি এরই একটি অংশ। বিশ্ববিদ্যালয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোচনা সভায় উপস্থিত অন্যান্য ছাত্রনেতারাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, ছাত্রসমাজের দায়িত্ব, শিক্ষার পরিবেশ, সামাজিক কর্মকাণ্ড ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। বক্তারা শিক্ষার্থীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে রুম্মান, সাজিদ, প্রত্যাশা, সজল, ইমরান নাজিউর, গাজী রাজু, সৌরভ, অন্তর, কুশয়, তালাশ, সাদ, ইমন, ইশতিয়াক, রুমেল, নাইম, সালেহ, মেহেদী, মুশফিক, জিহান, ফাহিম, ওসমান, তরিকুলসহ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেক কাটা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493