বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

চাঁদাবাজির অভিযোগে খুলনায় এক যুবক গ্রেপ্তার, ৪ টি মোবাইল ও ৬ টি সিম উদ্ধার

খুলনা প্রতিনিধি

মুঠোফোনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরের মধ্যম হালিশহর থানার নীলাচল আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় হাসিবের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, খুলনা মহানগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ব্যক্তির অবস্থান চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকায় শনাক্ত করা হয়। পরে খুলনা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নীলাচল আবাসিক এলাকা থেকে হাসিবুর রহমান ফরাজীকে গ্রেপ্তার করে।

ডিবির প্রধান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মোবাইল ফোন ও সিমকার্ড ব্যবহার করে হাসিব খুলনার বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে চাঁদা দাবি করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো।

উদ্ধার হওয়া মোবাইল ফোন ও সিমকার্ডের কললিস্টসহ বিভিন্ন ডিজিটাল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসিবের বিরুদ্ধে লবণচরা, সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় অস্ত্র আইন, হত্যা, চুরি, মারামারি, চাঁদাবাজি ও হুমকিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, “খুলনায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না। চাঁদাবাজির সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493