স্টাফ রিপোর্টার:
খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির নির্দেশনায় খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের খোঁজখবর নিতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মাওলানা মো. জাহিদুর রহমান (নাঈম), ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মো. রাইজুল ইসলাম রাজু, ২৫ নম্বর ওয়ার্ড যুব জামায়াতে ইসলামীর সেক্রেটারি, ২৫ নম্বর ওয়ার্ড জামায়াতের টিম সদস্য আরিফুল ইসলাম, বাইতুল মিরাজ ইউনিটের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা মো. তাজুল ইসলাম শাকিল, যুব নেতা মো. জামিল এবং যুব নেতা হাফেজ জাহিদুল ইসলাম। হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলার সময় নেতৃবৃন্দ তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

