বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনা বিভাগে ডেঙ্গুর ভয়াবহ সংক্রমণ, এক দিনে হাসপাতালে ৩৩৪ রোগী ভর্তি

ছবি: মধুমতি গ্রাফিক্স বিভাগ

খুলনা প্রতিনিধি:

খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ৩৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চসংখ্যক রোগী হাসপাতালে ভর্তির ঘটনা। নতুন ভর্তি রোগীদের মধ্যে ২০৯ জন খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ২৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একক জেলা হিসেবে খুলনায় সর্বোচ্চ ১৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৫ জন।

বিভাগের অন্যান্য জেলার মধ্যে যশোরে ৩৭ জন, বাগেরহাটে ১৯ জন, ঝিনাইদহে ১৬ জন, সাতক্ষীরায় ১৫ জন, মাগুরায় ১৪ জন, কুষ্টিয়ায় ৯ জন, চুয়াডাঙ্গায় ৭ জন, নড়াইলে ৬ জন এবং মেহেরপুরে ২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সাতক্ষীরায় ভর্তি হওয়া ১৫ জনের মধ্যে জেলা হাসপাতালে ৯ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন চিকিৎসা নিচ্ছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭ হাজার ১৮৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১১২ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বিভাগের কোথাও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, খুলনা জেলা হাসপাতালে দুজন এবং বাগেরহাটে একজন মারা গেছেন।

এক দিনে রেকর্ডসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা ও রোগী ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493