খুলনা ব্যুরো:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) অনুষ্ঠিতব্য “জুলাই স্মৃতিচারণ” অনুষ্ঠানে যোগদানের জন্য খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব উইং জাতীয় যুবশক্তি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি, খুলনা জেলা শাখার সদস্য সচিব মো. আব্দুল্লাহ শেখ জারিফ, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক মো. মিরাজুল ইসলাম, মো. বিলাল হুসাইন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল জুলাই আন্দোলনের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ইতিমধ্যে আমন্ত্রন জানানো হয়েছে, খুলনা জেলা প্রশাসক হুররে জান্নাত, খুলনা পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলামসহ খুলনার বিশিষ্ট ব্যক্তিদের।
উল্লেখ্য, আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) খুলনায় জাতীয় যুবশক্তির উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

