বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, সভাপতি আনোয়ার সাধারণ সম্পাদক শান্ত

খুলনা প্রতিনিধি:

খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে মো. আনোয়ার আলীকে সভাপতি এবং শেখ শান্ত ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নগরীর খালিশপুরে আইডিবি ভবন মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে খুলনা জেলার নয়টি উপজেলা থেকে মাঠপর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। সম্মেলনের শুরুতে সংগঠনের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা এবং পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদচর্চার পাশাপাশি গুজব ও অপসংবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি সততা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের কোনো সদস্য বিপদে পড়লে সম্মিলিতভাবে তার পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

উপদেষ্টা শেখ তারেক পেশাগত দায়িত্ব পালনকালে আহত বা নিহত সাংবাদিকদের সহায়তার জন্য একটি বিশেষ কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব দেন। এ তহবিলের মাধ্যমে বিপদের সময় সাংবাদিক ও তাঁদের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

সম্মেলনে উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহিন তালুকদার, মো. আলীমুজ্জামান, কাজী আশফাক হোসেন শামীম, কাজী রমিজ, মেহেদী হাসান শাওন, জাবেদ আলী শেখ ও মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রবর্তনের বার্তা সম্পাদক ডি এম রেজা সোহাগ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা ব্যুরো প্রধান শুভ্র শচীনসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

নবগঠিত কমিটিতে সভাপতি মো. আনোয়ার আলী (দৈনিক প্রবর্তন), সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক (দৈনিক প্রবর্তন) এবং সহসভাপতি হিসেবে মাহফুজুল আলম সুমন (মোহনা টিভি), অনিমেষ কুমার মণ্ডল (দৈনিক পূর্বাঞ্চল), জি এম দুলাল (এটিএন নিউজ), মো. মামুনুর রশিদ (দৈনিক বাংলার খবর), শাহীন হাওলাদার (দৈনিক চৌকস), মো. সোহরাব হোসেন মুন্সী (দৈনিক তথ্য) ও শেখ মো. শামীমুল ইসলাম (দৈনিক তথ্য) রয়েছেন।

সাধারণ সম্পাদক শেখ শান্ত ইসলাম (দৈনিক সময়ের আলো), সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান (দৈনিক প্রবাহ) এবং যুগ্ম সম্পাদক হিসেবে আখতারুজ্জামান গাজী লিটন (গ্রীন টিভি), জি এম ফিরোজ (দৈনিক জন্মভূমি), জি এম রিয়াজুল আকবর (দৈনিক পত্রদূত), মো. দেলোয়ার হোসেন গাজী (দৈনিক ঢাকা) ও মো. ইমরান হোসাইন (দৈনিক ভয়েজ অব টাইগার) দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া মো. জাহিদুল ইসলামকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং মো. এনামুল হক এনাম, মেহেদী হাসান রুমি ও কাজী সোহাগকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোখলেচুর রহমান, জাহিদ হাসান ও শামীম হোসেন।

কমিটিতে শামসুল আলম লিপন কোষাধ্যক্ষ, কাজী রায়হান তানভীর সৌরভ দপ্তর সম্পাদক, মো. আল আমিন হোসেন আইনবিষয়ক সম্পাদক, মোহন চৌধুরী তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, মো. আরিফ হোসেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং আবিদ আজাদ যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও সহসম্পাদক পদে আরও সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্মেলন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির সদস্যদের ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও অতিথিরা।

উপস্থিত সাংবাদিক ও অতিথিরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি খুলনার সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিক মান বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ও সামাজিক স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493