রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খুলনা বিভাগ

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন খুলনার গাজী শরিফুল ইসলাম অহিদ

খুলনা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দলটির খুলনা মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী শরিফুল ইসলাম অহিদ।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাংগঠনিক দায়িত্ব বণ্টনসংক্রান্ত নথিতে কেন্দ্রীয় কমিটির সদস্যদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নথিটির নবম পৃষ্ঠায় গাজী শরিফুল ইসলাম অহিদের নাম উল্লেখ রয়েছে।

খুলনা মহানগর পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে দলীয় কার্যক্রমে ভূমিকা রাখার নতুন সুযোগ তৈরি হয়েছে তাঁর জন্য।

এদিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় গাজী শরিফুল ইসলাম অহিদকে অভিনন্দন জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা।

তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581