বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে রুবাইয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালবুনিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রুবাইয়া তালবুনিয়া গ্রামের বাসিন্দা সিরাজুলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রুবাইয়া। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিন বছরের শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।

