বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনায় তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে যাত্রা শুরু করল সেন্টার ফর মিডিয়া এক্সেলেন্স

খুলনা প্রতিনিধি

আধুনিক ও দক্ষ সাংবাদিকতা চর্চা, তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করার লক্ষ্য নিয়ে খুলনায় যাত্রা শুরু করেছে সিএমই—সেন্টার ফর মিডিয়া এক্সেলেন্স (Center for Media Excellence)।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কেডি ঘোষ রোডের একটি অভিজাত হোটেলে কেক কেটে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তানজীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেল্লাল হোসেন সজল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও ডিডব্লিউ একাডেমির প্রজেক্ট কো-অর্ডিনেটর জিমি আমির, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের প্রধান সংগঠক ও ডিডব্লিউ একাডেমির প্রজেক্ট ম্যানেজার মাইনুল ইসলাম খান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, হাসান আহমেদ মোল্লা, আতিয়ার পারভেজ, মোস্তফা জামাল পপলু, এ এইচ এম শামীমুজ্জামান, আমিনুল ইসলাম, কৌশিক দে, মাকসুদ আলী, হাসান হিমালয়, হেদায়েত মোল্লা, আব্দুল্লাহ আল মামুন রুবেল, শেখ আল এহসান, মোহাম্মদ মিলন, ফকির শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংগঠনের প্রতিনিধিরা।

আয়োজকেরা জানান, সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতা এবং প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে সিএমই।

সংগঠনটির প্রথম আয়োজন হিসেবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘Modern & Smart Journalism’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। এতে খুলনায় কর্মরত তরুণ সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতার ধারণা, মোবাইল জার্নালিজম, মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, ডিজিটাল জার্নালিজম, ফ্যাক্ট-চেকিং ও তথ্য যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার, সোশ্যাল মিডিয়া জার্নালিজম, সাংবাদিকতার নৈতিকতা ও নিরাপত্তাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

সিএমই’র সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাংবাদিকতার ধরন ও চর্চায়ও ব্যাপক পরিবর্তন এসেছে। এ বাস্তবতায় তরুণ সাংবাদিকদের প্রচলিত সাংবাদিকতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও নতুন ধারার সাংবাদিকতায় দক্ষ করে তোলা জরুরি। জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে একটি দক্ষ সাংবাদিক প্রজন্ম গড়ে তোলাই সিএমই’র অন্যতম লক্ষ্য।

আয়োজকেরা জানান, সাংবাদিকতার উৎকর্ষে প্রশিক্ষণ ও জ্ঞানচর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায় সিএমই। খুলনা থেকে কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকায় এর কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493