খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর শিববাড়ি মোড় থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন শেখপাড়া লোহাপট্টির ব্যবসায়ী তনু ও ইব্রাহিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি তেঁতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হচ্ছে।

