বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনার দাকোপের পানখালী পেল ‘এসডিজি ভিলেজ’ স্বীকৃতি

খুলনা ব্যুরো:

নদীভাঙন, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রাম এবার টেকসই উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। গ্রামটিকে ‘এসডিজি ভিলেজ’ মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পানখালী গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন ও ঘোষণা করেন। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা জেলা প্রশাসক মিস হুরে জান্নাত ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো উপকূলীয় এলাকার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলা করে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা একটি জনপদকে টেকসই ও স্বনির্ভর মডেল গ্রামে রূপ দেওয়া। বিশেষ করে নদীভাঙন প্রতিরোধ, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার, দারিদ্র্য হ্রাস, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নিরাপদ পানীয় জল এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক সদস্যসচিব আলামিন সানা, পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির হোসেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শহিদুল ইসলামসহ অনেকে।

এদিকে পানখালীকে দেশের তিনটি পাইলট ‘এসডিজি ভিলেজ’-এর একটি হিসেবে অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছে খুলনা জেলা বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এবং জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, পানখালীর মতো উপকূলীয় একটি গ্রামকে টেকসই উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার উদ্যোগ খুলনাবাসীর জন্য গর্বের বিষয়। তাঁদের প্রত্যাশা, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামটির নদীভাঙন সমস্যা মোকাবিলার পাশাপাশি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি, স্যানিটেশন ও কর্মসংস্থানের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে।

খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি লক্ষ্যকে সামনে রেখে পানখালীকে একটি আধুনিক, উৎপাদনমুখী ও স্বনির্ভর গ্রাম হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। সফলভাবে বাস্তবায়িত হলে এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলের অন্যান্য পিছিয়ে থাকা জনপদের জন্যও অনুসরণযোগ্য মডেল হতে পারে।

প্রকল্পটির সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের মধ্যে এসডিজির মুখ্য সমন্বয়ক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালের ভূমিকারও প্রশংসা করা হয়। খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, ‘এসডিজি ভিলেজ’ প্রকল্প শুধু একটি আনুষ্ঠানিক স্বীকৃতিতে সীমাবদ্ধ না থেকে পানখালীর মানুষের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন আনবে। নদী ও লবণাক্ততার সঙ্গে লড়াই করা এই উপকূলীয় জনপদটি উন্নয়ন, উৎপাদন ও মানবসম্পদ বিকাশের একটি কার্যকর মডেলে পরিণত হবে এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493