রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

খুলনায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগীদের গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের গোপন তৎপরতার অভিযোগ উঠেছে। নাশকতার প্রস্তুতি, গোপন বৈঠক এবং ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে খুলনা নগরী ও জেলার বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে একাধিক মামলা দায়ের এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তির নাম উঠে আসায় জেলাজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যক্তিগত যোগাযোগ এবং বিভিন্ন পেশাজীবী নেটওয়ার্ক ব্যবহার করে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। এই তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতি ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে পৃথক মামলা হয়েছে। এর মধ্যে সোনাডাঙ্গা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আটকদের কাছ থেকে মিছিলের ব্যানার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ডুমুরিয়া উপজেলার একটি বাগানবাড়িতে গোপন বৈঠকের অভিযোগে দায়ের করা এক মামলায় ৪৭ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় স্থানীয় শিক্ষক ও সাংবাদিকসহ নানা পেশার মানুষের নাম রয়েছে। পুলিশ জানিয়েছে, বৈঠকের মূল উদ্দেশ্য, অংশগ্রহণকারীদের ভূমিকা এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে পুলিশ আরও জানায়, মাঠপর্যায়ে কার্যক্রম সীমিত হয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর পাঁচতারা চলছে। ভুয়া তথ্য, এডিটেড ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভয়েস ক্লোনিং করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার ওপরও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনার নগরী ও জেলার গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশ জানিয়েছে, পেশাগত পরিচয় কিংবা রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, অপরাধের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে তদন্তে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581